iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

অবশেষে শীতের হাতছানি, দক্ষিণবঙ্গে পারদ-পতনের পূর্বাভাস

কলকাতা, ১২ নভেম্বর : দক্ষিণবঙ্গে অবশেষে শীতের হাতছানি! আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশি কমতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা জেলা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে, ১৩ নভেম্বরের পর থেকে পরবর্তী কয়েকটি দিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
একইসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, এই সময়ে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও কমবে রাতের তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিক তাপমাত্রা কলকাতার তুলনায় কিছুটা কম থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। ফলে, উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা খানিকটা কমবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *