নয়াদিল্লি, ১২ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩-১৪ নভেম্বর কর্ণাটক ও গুজরাট সফরে যাচ্ছেন। দুই রাজ্য সফরের শুরুতে কর্ণাটকে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ১৫,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। শুক্রবার সকাল পৌনে এগারোটা নাগাদ ‘প্রশান্ত কুটিরম’-এর সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে একটি মেট্রো পরিষেবার সূচনা করবেন ও তাভারেকেরে থেকে আইআইএম বেঙ্গালুরু মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রোতে ভ্রমণ করবেন।
দুপুর ১:১৫ মিনিট নাগাদ তিনি বেঙ্গালুরুতে ১৫,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে তিনি বক্তব্যও রাখবেন। এরপর প্রধানমন্ত্রী মাইসুরু যাবেন, যেখানে বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি ‘ভারত বন’-এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। বিকেল ৪টে নাগাদ ‘কসমস-মাইসুরু প্ল্যানেটোরিয়াম’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১৪ নভেম্বর, শনিবার প্রধানমন্ত্রী গুজরাটের বনসকাঁথায় অবস্থিত অম্বাজী মন্দির দর্শন ও পূজার্চনা করবেন।

