iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

অসম ট্রেন দুর্ঘটনা: রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর জারি, শিয়ালদহ সহ বিভিন্ন স্টেশনে খোলা হলো হেল্প ডেস্ক

কলকাতা,১২ নভেম্বর : অসমে শিয়ালদহ থেকে মিজোরামের সাইরাংগামী সাইরাং এক্সপ্রেস (১৩১২৫) লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ার পর যাত্রীদের উদ্বিগ্ন পরিবার-পরিজনদের সাহায্যার্থে এবং সঠিক তথ্য পৌঁছে দিতে তাৎক্ষণিকভাবে একাধিক স্টেশনে জরুরি হেল্প ডেস্ক ও হেল্পলাইন নম্বর চালু করল রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে পশ্চিমবঙ্গের বহু যাত্রী সওয়ার থাকায় রাজ্যজুড়ে আত্মীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা ও উদ্বেগের আবহ তৈরি হয়েছে।রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদহ স্টেশন-এর জরুরি হেল্পলাইন নম্বরগুলি হলো:০৩৩-২৩৮৩৩৩২৬ এবং ০৩৩-২৩৫০৯৬৪৩।উত্তরবঙ্গের আলীপুরদুয়ার জংশন স্টেশনেও দ্রুত সাহায্য কেন্দ্র খোলা হয়েছে। সেখানকার সহায়তার জন্য যোগাযোগ নম্বরগুলি হলো:৯০০২০৫২৯৫৭, ৯০৪৬২২৬৬৩৫, ০৩৫৬৪-২৫৩৪৯৮ (১০৭২), ০৩৫৬৪-২৭০৮৭০ (১০৭২), ০৩৫৬৪-২৭০৮৭১ (১০৭২) এবং ০৩৫৬৪-২৫২৪৯৮ (১০৭২)।এছাড়া অসমের মূল স্টেশনগুলিতেও বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।গুয়াহাটি স্টেশন-এর হেল্পলাইন নম্বর:০৩৬১-২৭৩১৬২১, ০৩৬১-২৭৩১৬২২ এবং ০৩৬১-২৭৩১৬২৩।লামডিং স্টেশন-এর হেল্পলাইন নম্বর:০৩৭৬৪-২৬৩৮৫৮, ০৩৭৬৪-২৬৫৯৫৮ এবং ০৩৭৬৪-২৬৩৮৩১।লামডিং নিরাপত্তা সংক্রান্ত জরুরি নম্বরগুলি হলো: ০৩৬৭৪-২৬৩২৬৮, ০৩৭৬৪-২৬৫৯৪৯ এবং ০৩৬৭৪-২৬৫৯৫০।উল্লেখ্য, বুধবার সকালে অসমের কামরূপ জেলার দিগারু স্টেশনের কাছে সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন সহ ছয়টি কামরা লাইনচ্যুত হয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পরপরই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু করা হয় এবং রেলের ঊর্ধ্বতন আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছান। কীভাবে ট্রেনটি লাইনচ্যুত হলো, তার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।রেল সূত্রে খবর, আহত যাত্রীদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। আটকে পড়া অন্যান্য যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে এবং ইচ্ছুক যাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনতে বিকল্প বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে বুধবার দুপুরেই শিয়ালদহ স্টেশন থেকেও একটি বিশেষ রিলিফ ও প্যাসেঞ্জার ট্রেন অসমের উদ্দেশে রওনা দিচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *