iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বেআইনি মদ বিক্রির টাকা দেয় কে কেন্দ্র করে বচোশার জেরে পিঠিয়ে খুনের অভিযোগ্য ঘটে

হুগলি,৬ নভেম্বর : বেআইনি মদ বিক্রির টাকা আদায় নিয়ে বচসা। এর জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল গোঘাটের আসলহরী এলাকায়। মৃতের নাম রামু রায় (৪৫)। শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে আসলহরী এলাকায় একটি দিঘির পাড় থেকে রামুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। রামু গোঘাটের ছোট ডোঙ্গল এলাকায় এক বেআইনি মদ ব্যবসায়ীর কাছে কাজ করতেন। ওই ব্যবসায়ী রামুকে মদ বিক্রির টাকা আদায় করতে পাঠিয়েছিলেন। সেই টাকা নিয়েই ওই ব্যবসায়ীর সঙ্গে রামুর বচসা হয়। এরপরই রামুকে বাড়ির কাছ থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। এনিয়ে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন। ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর স্ত্রী ও মাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ব্যবসায়ী পলাতক। যেখানে মুখ্যমন্ত্রী বারবার বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে সরব হয়েছেন, সেখানে গোঘাটের বিভিন্ন এলাকায় বেআইনি মদ বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠছে। লাগাতার বেআইনি মদ বিক্রি হলেও পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *