iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

টানা তৃতীয়বার রেলযাত্রী পরামর্শদাতা কমিটিতে হাফলঙের সাংবাদিক বিপ্লব দেব

হাফলং (অসম), ২৪ নভেম্বর : রেলযাত্রীদের স্বার্থরক্ষায় ফের দায়িত্ব পেলেন হাফলঙের সাংবাদিক বিপ্লব দেব। টানা তৃতীয়বারের জন্য তিনি নির্বাচিত হলেন বিভাগীয় রেলযাত্রী পরামর্শদাতা কমিটির (ডিআরইউসিসি) সদস্য। তাঁর এই পুনর্নির্বাচনকে হাফলং তথা ডিমা হাসাও জেলার পক্ষে তাৎপর্যপূর্ণ সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।

রেলযাত্রীদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। সদস্য হিসেবে বিপ্লব দেব যাত্রীদের অসুবিধা, রেল পরিষেবার মানোন্নয়ন এবং যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়গুলি রেল কর্তৃপক্ষের নজরে আনার সুযোগ পাবেন।

টানা তিন বার এই দায়িত্ব পাওয়াকে তাঁর কাজের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের রেল যোগাযোগ, যাত্রী পরিষেবা এবং স্থানীয় মানুষের বিভিন্ন দাবি-দাওয়া যথাযথ মহলে তুলে ধরার ক্ষেত্রে তাঁর এই প্রতিনিধিত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বিপ্লব দেবের পুনর্নির্বাচনে হাফলং ও ডিমা হাসাওয়ের মানুষের মধ্যে স্বাভাবিক ভাবেই সন্তোষের আবহ তৈরি হয়েছে। স্থানীয় রেলযাত্রীদের দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশা এবারও রেল কর্তৃপক্ষের কাছে গুরুত্ব পাবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *