iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

প্রতিকূল আবহাওয়ার জেরে বাতিল মুখ্যমন্ত্রীর গোঘাট সফর, সাংবাদিক সম্মেলনে জানালেন প্রশান্ত দিগার

 হুগলি,২১ নভেম্বর : প্রাকৃতিক দুর্যোগজনিত প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল করা হল শনিবারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্ধারিত গোঘাট সফর। সাধারণ মানুষের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর সফর বাতিলের কথা জানান গোঘাটের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রশান্ত দিগার। তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গোঘাটের সেলামপুরে আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন উপলক্ষে মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক ও দলীয় স্তরে জোর প্রস্তুতি চলছিল। তবে আবহাওয়ার পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেই কর্মসূচি বাতিল হওয়ায় এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *