iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

অবৈধ খনন মামলা; ডিএমকে-র প্রাক্তন মন্ত্রীর বাসভবনে তল্লাশি পুলিশের

মাদুরাই, ২০ নভেম্বর : তামিলনাড়ুতে পাথর খাদানে নিয়ম লঙ্ঘন করে লাল মাটি ও পাথর উত্তোলনের অভিযোগে আগেই দায়ের হয়েছিল মামলা| এবার সেই মামলার সূত্রে শুক্রবার সকালে দ্রাবিড় মুনেত্র কাজাগাম (ডিএমকে)-র প্রাক্তন মন্ত্রী মূর্তির মাদুরাইয়ের বাসভবনে তল্লাশি চালালো পুলিশ।
ডিএমকে সরকারের আমলে মূর্তি বাণিজ্য কর ও নিবন্ধন বিভাগের মন্ত্রী ছিলেন। জানা গেছে, মাদুরাই জেলার আলাঙ্গানাল্লুর এবং পালামেদু এলাকায় পাথর খাদানে নির্ধারিত সীমার থেকে বেশি পরিমাণে লাল মাটি ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে মাদুরাই পুলিশ প্রাক্তন মন্ত্রী মূর্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলাতেই শুক্রবার সকালে পুলিশ তাঁর মাদুরাইয়ের বাসভবনে আচমকা হানা দেয়। তল্লাশির সময় পুলিশ পাথর খাদানের দরপত্র সংক্রান্ত নথি এবং লাল মাটি ও পাথর উত্তোলনের সঙ্গে সম্পর্কিত নথি পরীক্ষা করে। পুলিশ মামলার সঙ্গে সম্পর্কিত অন্যান্য নথিও খতিয়ে দেখছে বলে জানা গেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *