iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

কিছুটা স্বস্তি! দিল্লি ও এনসিআর-এ বায়ুদূষণের পরিস্থিতিতে সামান্য উন্নতি

নয়াদিল্লি, ১৬ নভেম্বর : গত কয়েকদিনের চরম অস্বস্তিকর পরিস্থিতির পর সোমবার সকালে রাজধানী দিল্লি ও সংলগ্ন এনসিআর এলাকার বায়ুদূষণের মাত্রায় সামান্য উন্নতি লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-এর তথ্য অনুযায়ী, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ দিল্লি সচিবালয় সংলগ্ন এলাকায় বাতাসের গুণমান সূচক বা একিউআই রেকর্ড করা হয়েছে ২৬৯, যা ‘খারাপ’ শ্রেণির অন্তর্ভুক্ত।

অন্যদিকে, দিল্লি সংলগ্ন উত্তর প্রদেশের গাজিয়াবাদে বাতাসের মান আরও কিছুটা উন্নত হয়েছে। সিপিসিবি-র রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ গাজিয়াবাদের সামগ্রিক একিউআই ছিল ১৭৯, যা ‘মাঝারি’ পর্যায়ে পড়ে।

এদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে রাজধানী দিল্লিতে প্রশাসনের তরফে তৎপরতা অব্যাহত রয়েছে। এদিন সকালে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল-এর পক্ষ থেকে রফি মার্গ এবং কর্তব্য পথ সংলগ্ন এলাকাগুলিতে অ্যান্টি-স্মগ গানের সাহায্যে জল ছিটানো হয়, যাতে বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা কমিয়ে আনা যায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *