iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

প্রথমবার জমকালো ‘ফায়ার শো’ দীপাবলিতে, আলোকোজ্জ্বল আকাশ জয়পুরে

জয়পুর, ১০ নভেম্বর : জয়পুর নগর নিগম এবং জেডিএ-র উদ্যোগে দীপাবলি উৎসবের অংশ হিসেবে শহরে প্রথমবার ফায়ার শো অনুষ্ঠিত হলো। অমর জওয়ান জ্যোতিতে আয়োজিত এই শো-তে ১৫ মিনিট ধরে ২ হাজার ৫০০-রও বেশি স্পেশাল স্কাই শটস (বাজি) ফাটানো হয়। আতশবাজির এই অপূর্ব দৃশ্য দেখতে হাজার হাজার জয়পুরবাসী ভিড় জমান। দেশি ও বিদেশি পর্যটকরাও এটি উপভোগ করেন।

আতশবাজির পাশাপাশি এবার বরফ দিয়ে তৈরি দেব-দেবীদের প্রতিমাও ছিল অন্যতম প্রধান আকর্ষণ। বিশেষ করে বরফ দিয়ে ১০ ফুট উঁচু দেবী লক্ষ্মী, ভগবান গণেশ এবং দেবী সরস্বতীর প্রতিমা তৈরি করা হয়েছিল। এগুলির পাশাপাশি দুটি হাতির মূর্তিও তৈরি করা হয়।

নগর নিগম কমিশনার ওম কসেরা জানান, জয়পুরের দীপাবলিকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তাঁরা। সেই ভাবনা থেকেই নগর নিগম এবং জেডিএ-র পক্ষ থেকে এবার দীপাবলি উৎসবের আয়োজন করা হয়। প্রথম দিনে একটি ড্রোন শো হয়েছিল। আর দীপাবলির দিনে আতশবাজির প্রদর্শনী করা হয়। তিনি আরও জানান, রাজস্থানে এত বড় মাপের আতশবাজির প্রদর্শনী এই প্রথম।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *