iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ডেমোক্র্যাটদের জয়ে ভারতের শেয়ার বাজারে দিপাবলী ঝড়

মুম্বই, ৬ নভেম্বর : আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হার ও ডেমোক্র্যাটদের জয়ের প্রভাব ভারতের শেয়ার বাজারেও। অপরিশোধিত তেলের দাম কমায় চাঙ্গা শেয়ার বাজার।

 সেনসেক্সের ১৪০০ পয়েন্ট লাফ এবং নিফটি ছাড়াল ২৪,৩০০-এর গণ্ডি। একদিনে ৬ লক্ষ কোটি টাকার সম্পদ বৃদ্ধি। শেয়ার বাজারের এই লাফের পিছনে মূল অনুঘটক হিসেবে কাজ করেছে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম কমে যাওয়া।

  অপরিশোধিত ব্রেন্ট ক্রুডপ্রতি ব্যারেল প্রায় ৯৪.৬২ ডলারে নেমে এসেছে, যা প্রায় ৮.৭% পর্যন্ত হ্রাস পেয়েছে।

এছাড়া ডব্লিউটিআই ক্রুড অয়েলও ৮.৩% কমে ৮৮.১২ ডলারে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার পারদ কমা এবং আমেরিকায় রাজনৈতিক পটপরিবর্তনের ফলে জ্বালানি তেলের দাম কমাতেই ভারতীয় অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ অনেকটাই সহজ হয়েছে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।

 আকাশছোঁয়া শেয়ার বাজার দিওয়ালির আগেই নিয়ে এসেছে খুশির হাওয়া। বিশেষজ্ঞদের মতে, কাঁচা তেলের দাম কমায় ভারতের মতো আমদানি নির্ভর দেশের অর্থনীতি এবং ব্যাঙ্কিং ও ভোগ্যপণ্য খাতগুলোর ওপর চাপ বেশ খানিকটা কমেছে। পাশাপাশি, বাজারের তেজিভাব বজায় থাকায় বিনিয়োগকারীদের মনে নতুন আশার সঞ্চার হয়েছে।

বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোর শেয়ারের দাম ৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

 এছাড়া বাজাজ ফাইন্যান্স, এশিয়ান পেইেন্টস, মারুতি সুজুকি এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো হেভিওয়েট ও শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর শেয়ারেও চমৎকার ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *