iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

পুলিশের লাঠির আঘাতে নিহত মতিলাল কর্মকারের পরিবারের পাশে থাকবে সরকার : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ অক্টোবর : টিটিএএডিসির ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে খোয়াইয়ের চাম্পাহাওড় এলাকায় পুলিশের লাঠির আঘাতে জনৈক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। নিহতের পরিবারের পাশে সরকার থাকবে এবং পরিবারটিকে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার আগরতলা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাম্পাহাওড়ের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এবারের টিটিএএডিসি-র ভিলেজ কমিটির নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। এমন একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের পর এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনওভাবেই কাম্য নয়। একটি প্রাণ অকালে চলে যাওয়ার ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।

জানা গেছে, টিটিএএডিসি-র ভিলেজ কমিটির ভোট গণনাকে কেন্দ্র করে খোয়াই মহকুমার চাম্পাহাওড় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। সেই সময় পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হন মতিলাল কর্মকার। পরবর্তীতে তাঁর মৃত্যু হয়। নিহত মতিলাল কর্মকার চাম্পাহাওড় এলাকার তিপ্রা মথা দলের স্থানীয় কমিটির নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সব ভালো যার, শেষ ভালো তার।” নির্বাচনের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেককেই পরিস্থিতির প্রতি নজর রেখে দায়িত্বশীল আচরণ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। তাঁর কথায়, এত সুন্দর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার পর এমন ঘটনার কোনও মানে হয় না। একটি প্রাণ চলে যাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, সরকার পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতাও করা হবে। একইসঙ্গে ঘটনার পর যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়, সেদিকেও সকলকে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, মতিলাল কর্মকারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে খোয়াই মহকুমার চাম্পাহাওড় ও সংলগ্ন এলাকায় চাপা রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। পরিস্থিতির দিকে প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। এলাকায় যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *