iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

তিনটি অবৈধ কলোনি গুঁড়িয়ে দিলো জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষের এনফোর্সমেন্ট স্কোয়াড

জয়পুর, ২৪ নভেম্বর : শহরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা তিনটি অবৈধ কলোনি ভেঙে গুঁড়িয়ে দিলো রাজস্থানের জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষের এনফোর্সমেন্ট স্কোয়াড । মোট চব্বিশ বিঘা জমির ওপর জমির উপর গড়ে উঠেছিল এই তিনটি অবৈধ নির্মাণ ।

সোমবার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আনন্দ শর্মা জানিয়েছেন, মাটি-পাথরের রাস্তা, গাছের বেড়া এবং অন্যান্য অবৈধ নির্মাণ সহ এই অবৈধ কলোনিগুলো ভেঙে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জোন-২৩-এর অন্তর্গত রামপুর বুজুর্গ বুডলি গ্রামে প্রায় ষোলো বিঘা ব্যক্তিগত মালিকানাধীন জমির ‘গোবর্ধন নগর এ ও বি’ কলোনি, রামসিংহপুরা গ্রামের  প্রায় চার বিঘা ব্যক্তিগত জমি এবং রামসিংহপুরা চকসু কোটখাভদা রোডে প্রায় চার বিঘা ব্যক্তিগত জমিতে গড়ে ওঠা একটি অবৈধ নির্মাণ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *