iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল শিমলা, রিখটার স্কেলে তীব্রতা ২.৮

শিমলা, ২৩ নভেম্বর : ভরা পর্যটন মরসুমে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের শিমলা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, রবিবার সকালে শিমলা ও তার সংলগ্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়। সিসমোলজি দফতর সূত্রে জানানো হয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ২.৮ এবং কম্পনটির উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। তবে কম্পনের তীব্রতা কম থাকায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তি ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *