iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

রাজস্থানের ফতেহপুরে শীতের আমেজ, পারদ নামল ৮.১ ডিগ্রি সেলসিয়াসে

জয়পুর, ২৩ নভেম্বর : সমগ্র রাজস্থানেই ক্রমশ বাড়ছে শীতের দাপট। রবিবার রাজস্থানের সিকার জেলার ফতেহপুরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৮.১ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের বিস্তীর্ণ অংশে রাতের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। শনিবার রাজস্থানের বাড়মেরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান :
ফতেহপুর (সিকার): ৮.১ ডিগ্রি সেলসিয়াস
সিকার: ৮.৫ ডিগ্রি সেলসিয়াস
ভিলওয়াড়া: ১০.৫ ডিগ্রি সেলসিয়াস
চুরু: ১০.৮ ডিগ্রি সেলসিয়াস
পিলানি: ১১.২ ডিগ্রি সেলসিয়াস
জয়পুর: ১১.৪ ডিগ্রি সেলসিয়াস
আগামী কয়েক দিন রাজস্থানে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *