iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ভারতের ৭ শতাংশ জিডিপি বৃদ্ধির ভূয়সী প্রশংসা ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন, ২১ নভেম্বর : ভারতের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সুদের হারের নীতির ভূয়সী প্রশংসা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় ভারতের ৭ শতাংশ জিডিপি বৃদ্ধির হারের উদাহরণ টেনে তিনি দাবি করেন, আমেরিকায় সুদের হার কমানো হলে মার্কিন অর্থনীতিও ১৪, ১৫, এমনকি ২০ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বক্তব্যে বলেন, “আপনারা যদি ভারতের দিকে তাকান, দেখবেন তাদের সুদের হার কম এবং তাদের জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ। আমাদেরও (আমেরিকার) ১৪ শতাংশ, ১৫ শতাংশ, এমনকি ২০ শতাংশ জিডিপি বৃদ্ধি হতে পারে।”
আন্তর্জাতিক অর্থনৈতিক মহলের মতে, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সপক্ষে নিজের যুক্তি জোরালো করতে গিয়েই ভারতের দ্রুতগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তুলনামূলক কম সুদের হারের প্রসঙ্গটি উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে ভারতের ৭ শতাংশ জিডিপি বৃদ্ধির হার যে ওয়াশিংটনের নীতিনির্ধারকদেরও বিশেষ নজর কেড়েছে, ট্রাম্পের এই মন্তব্যে তা আরও একবার স্পষ্ট হলো।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *