iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

চণ্ডীতলায় এটিএমের ব্যাটারি চুরির অভিযোগ, পুলিশের অভিযানে উদ্ধার ১১টি ব্যাটারি ও গাড়ি

হুগলি, ২০ নভেম্বর : এটিএম কাউন্টার থেকে ব্যাটারি চুরির অভিযোগে দ্রুত পদক্ষেপ করল হুগলি গ্রামীণ জেলা পুলিশ। চন্ডীতলা পুলিশের অভিযানে উদ্ধার হল মোট ১১টি এটিএমের ব্যাটারি। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি চারচাকা গাড়ি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ নভেম্বর চণ্ডীতলা থানার গড়লগাছা এলাকার একটি এটিএম কাউন্টার থেকে ব্যাটারি চুরির সন্দেহে পুলিশের কাছে খবর আসে। খবর পাওয়ার পর চন্ডীতলার ওসি উজ্জল ঘোষের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চণ্ডীতলা থানার পুলিশ। সেখান থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি আগে হিটাচি পেমেন্ট সার্ভিসেস সংস্থার ফিল্ড কর্মী হিসেবে কাজ করতেন।
পরবর্তী সময়ে ওই ব্যক্তির দেখানো জায়গা থেকে একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় অ্যাক্সিস ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্কের এটিএমের মোট ১১টি ব্যাটারি।
এই ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ শুরু করেছে পুলিশ। সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষিত রাখতে এবং বেআইনি কার্যকলাপ রুখতে হুগলি গ্রামীণ জেলা পুলিশ তৎপর রয়েছে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার ওই ধৃত ব্যক্তিকে শ্রীরামপুর আদালতে পাঠানো হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *