iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বোমা হামলার হুমকি ফোন চলচ্চিত্র প্রযোজক হাজী শাকিল সাইফীকে

হরিদ্বার, ১৬ নভেম্বর : বোমা হামলার হুমকি পেলেন বিজেপি নেতা তথা বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক হাজী শাকিল সাইফী। তাঁর কাছে ৪০ কোটি টাকা দাবি করা হয়েছে| এই অর্থ না দিলে তাঁর পরিবারের সদস্যকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। হুমকিদাতা নিজেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে, শনিবার হাজী শাকিল সাইফী পীরান কালিয়ারের বিখ্যাত দরগাহ সাবির পাকে এসেছিলেন। সেখানেই তাঁর মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। অভিযোগ, ফোনের অন্য প্রান্ত থেকে একজন নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ৪০ কোটি টাকা দাবি করে। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিপুল অঙ্কের টাকা না দিলে তাঁর পরিবারের এক সদস্যকে বোমা মেরে উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়।
হুমকি পেয়ে হাজী শাকিল সাইফী কালিয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন| হাজী শাকিল সাইফীর দাবি, তিনি আগেও হুমকি পেয়েছেন। এই সংক্রান্ত একটি মামলা গত ৪ নভেম্বর দিল্লির নিহাল বিহার থানায় দায়ের করা হয়েছিল। পুনরায় হুমকি পাওয়ায় বিষয়টি আরও গুরুতর হয়ে উঠেছে।
উল্লেখ্য, চলচ্চিত্র জগতের সঙ্গে হাজী শাকিল সাইফীর দীর্ঘদিনের সম্পর্ক। তিনি সাইফী ফিল্মস প্রাইভেট লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সামাজিক সংগঠন ওয়ার্ল্ড পিস হারমোনি-র চেয়ারম্যান, সাইফী হসপিটাল প্রাইভেট লিমিটেডের সিইও এবং চ্যারিটেবল ট্রাস্ট ইন্ডিয়া সাইফী ফ্রন্টের জাতীয় সভাপতি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *