iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

মথুরায় চলন্ত বাসে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচলেন ৪০ জন যাত্রী

মথুরা (উত্তর প্রদেশ), ১৪ নভেম্বর : উত্তর প্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়ের ওপর ৪০ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় একটি চলন্ত যাত্রীবাহী বাসে হঠাৎই ভয়াবহ আগুন ধরে যায়। বাসটি দিল্লি থেকে মধ্যপ্রদেশের ছতরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে চালক ও পুলিশ-প্রশাসনের তৎপরতায় বাসে থাকা সমস্ত যাত্রীকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। এই অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানির খবর নেই।
শনিবার সকালে পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি যমুনা এক্সপ্রেসওয়ে ধরে ছতরপুরের দিকে যাওয়ার সময় আচমকাই সেটিতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোটা বাসটিকে গ্রাস করতে শুরু করলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকলের একাধিক ইঞ্জিন।
পুলিশ জানিয়েছে, দমকল কর্মীদের প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে থাকা ৪০ জন যাত্রীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং কারও কোনও বড়সড় চোট-আঘাত বা প্রাণহানি ঘটেনি। ঠিক কী কারণে চলন্ত বাসটিতে আগুন লাগল, তা খতিয়ে দেখছে মথুরা পুলিশ ও দমকল দফতর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *