iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ফের কালীপুজোয় বাধা দেওয়ার চেষ্টা, কাঁকসার জাটগড়িয়ায় তীব্র উত্তেজনা

কাঁকসা, ১০ নভেম্বর  :পুনরায় প্রাচীন কালীপুজোয় বাধা দেওয়া এবং দলবল নিয়ে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের হুমকির ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল কাঁকসার জাটগড়িয়া বাউড়িপাড়ায়। পুজোর আনন্দে মেতে ওঠা মহিলাদের ওপর আক্রমণের চেষ্টারও অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।ঘটনা সূত্রে জানা গিয়েছে, কাঁকসা থানার অন্তর্গত জাটগড়িয়া গ্রামের বাউড়িপাড়ায় একটি বহু প্রাচীন কালী মন্দির রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সনাতনী রীতি মেনে সেখানে অবাধে পূজার্চনা করতে পারতেন না গ্রামবাসীরা। অভিযোগ, বিগত সময়ে বিশেষ সম্প্রদায়ের জনা কয়েকে দুষ্কৃতী পুজো বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষদের ওপর ধারাবাহিক অত্যাচার চালাত। পরবর্তীতে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে ফের সাড়ম্বরে এই ঐতিহ্যবাহী কালীপুজোর আয়োজন করেন।রবিবার সন্ধ্যার পর প্রথা অনুযায়ী মন্দিরে পুজো ও আরাধনার গান বাজতে শুরু করে এবং ঢাকের বাদ্যিতে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ঠিক সেই সময়েই স্থানীয় দুষ্কৃতী শেখ হিরণ, শেখ সইদুল, শেখ ফইজুদ্দীন ও শেখ ইয়ানুরের নেতৃত্বে প্রায় ৩০ জনের এক সশস্ত্র দল মন্দিরে চড়াও হয়ে তাণ্ডব শুরু করে। তাৎক্ষণিকভাবে সাউন্ড সিস্টেম বন্ধ করে দেওয়া হয় এবং পুজো বন্ধ না করলে প্রতিমা ভেঙে ফেলার ও মন্দির জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকি মণ্ডপপ্রাঙ্গণে উপস্থিত মহিলাদের ওপরও আক্রমণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ।এই ঘটনার জেরে মুহূর্তের মধ্যে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি বেগতিক দেখে গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মলানদীঘি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী এবং হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।গ্রামবাসীদের অভিযোগ, পূর্বে ২০১৮ সালে কালীপুজোর নরনারায়ণ সেবার খিচুড়ি প্রসাদে বালি ফেলে নষ্ট করে দিয়েছিল এই দুষ্কৃতী দলটি। এছাড়া ২০২১ সালে স্থানীয় হরি মন্দিরে তালা ঝুলিয়ে সমস্ত রকম পূজার্চনা বন্ধ রাখা হয়েছিল। ২০২৩ সালেও কালীপুজো এবং ২০২৪ সালে হরিনাম সংকীর্তন বন্ধ করে দেওয়া হয়েছিল বলে স্থানীয়দের দাবি।ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা (গলসী ৫ নম্বর মণ্ডলের সহ-সম্পাদক) পূর্ণচন্দ্র গরাই বলেন, “বিগত দিনে নিজেদের বড় অসহায় মনে হতো। অত্যাচার চালিয়ে এই শেখ হিরণের দলবল আমাদের সনাতনী রীতি অনুযায়ী পূজার্চনা করতে দিত না। নরনারায়ণ সেবার খিচুড়িতে বালি ছিটিয়ে দিত, সংকীর্তন বন্ধ করত। এখন আমরা নতুন করে ধর্মীয় অনুষ্ঠান ও সংস্কৃতির চর্চা শুরু করতেই বালি মাফিয়া তথা দাগি দুষ্কৃতী শেখ হিরণ আবার অত্যাচার শুরু করেছে। ২০১৮ সালে বিজেপি যুবকর্মী সন্দীপ ঘোষ খুনের ঘটনাতেও যুক্ত ছিল এই শেখ হিরণ। আমরা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”সমগ্র ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *