iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ইন্দ্রনগরে দীপাবলি উপলক্ষ্যে কুমারী পূজা, আশীর্বাদ নিতে ভক্তদের ঢল

আগরতলা, ৯ নভেম্বর : সনাতন ধর্মের ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি মেনে দীপাবলি উৎসবকে কেন্দ্র করে রাজধানীর ইন্দ্রনগরে অনুষ্ঠিত হলো কুমারী পূজা। ইন্দ্রনগরের জয় মা কালী সন্তান সংঘের উদ্যোগে আয়োজিত এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। পূজা শেষে কুমারী মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে ভিড় জমান হাজার হাজার ভক্তবৃন্দ।

প্রতি বছরের মতো এবারও দীপাবলি উপলক্ষ্যে বিশেষ ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে কুমারী পূজার আয়োজন করে জয় মা কালী সন্তান সংঘ। এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কুমারী মায়ের পূজা দর্শন করতে দূরদূরান্ত থেকে বহু ভক্ত ও দর্শনার্থী মন্দিরে উপস্থিত হন। বৈদিক মন্ত্রোচ্চারণ এবং সনাতন ধর্মের প্রচলিত আচার-অনুষ্ঠান মেনে পুরোহিতের পৌরোহিত্যে সম্পন্ন হয় পূজা। ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি এবং মুহুর্মুহু উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ।

কুমারী পূজার ধর্মীয় তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে জয় মা কালী সন্তান সংঘের প্রধান পুরোহিত জানান, শক্তিই সর্ববৃহৎ। শক্তির কোনও আদি বা অন্ত নেই। সেই মহাশক্তির প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদনের অন্যতম মাধ্যম হলো কুমারী পূজা। তাঁর কথায়, মা-ই সমাজ গঠন করেন এবং জগতের সবকিছুই মায়ের কৃপায় পরিচালিত হয়। তাই শক্তির আরাধনা করতে হলে মা এবং কুমারী—উভয়েরই পূজা করা প্রয়োজন। কুমারীর মধ্যে মাতৃশক্তির প্রকাশ উপলব্ধি করেই এই পূজার আয়োজন করা হয়ে থাকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *