iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ধনতেরাসের শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর

নয়াদিল্লি, ৬ নভেম্বর : শুক্রবার ধনতেরাস উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন। প্রধানমন্ত্রী এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, ধনতেরাস উপলক্ষে আমাদের সকল দেশবাসীকে অশেষ শুভেচ্ছা। ভগবান ধন্বন্তরীর দিব্য কৃপায় সকলের জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে উদ্ভাসিত হোক। প্রতিটি পরিবারে আনন্দ ও সুখের চিরন্তন প্রদীপ উজ্জ্বলভাবে জ্বলুক, এটাই আমার পরম প্রার্থনা।
ধনতেরাস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং| তিনি এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, শুভ ধনতেরাস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। ভগবান ধন্বন্তরী ও দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ সকলের জীবনে সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং সৌভাগ্য নিয়ে আসুক। আমি কামনা করি, এই পবিত্র উৎসব সকলের জীবনকে নতুন শক্তি ও ইতিবাচকতায় উদ্ভাসিত করুক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *