iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বড়মুড়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই মহিলা সহ আহত তিন

তেলিয়ামুড়া, ২৯ আগস্ট  : সাতসকালে অসম-আগরতলা জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়ায় বড়মুড়া পাহাড়ের বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায়। দুর্ঘটনায় আহতদের মধ্যে দুই মহিলা রয়েছেন। তাঁরা কল্যাণপুরে শিক্ষা দফতরের কর্মী বলে জানা গেছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন নির্মল চন্দ্র দাস (৬২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে আগরতলার দিক থেকে একাধিক যাত্রী নিয়ে একটি সুজুকি মারুতি গাড়ি তেলিয়ামুড়ার দিকে যাচ্ছিল। বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রিপারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে মারুতি গাড়িতে থাকা তিন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দফতরের কর্মীরা। তাঁরা আহতদের উদ্ধার করে দ্রুত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা শুরু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহত দুই মহিলার আঘাত তুলনামূলকভাবে কম হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে নির্মল চন্দ্র দাসের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চালানো হচ্ছে।

কর্তব্যরত চিকিৎসক জানান, নির্মল চন্দ্র দাসের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছানোর পর তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাঁকে আগরতলায় জিবিপি হাসপাতালে রেফার করা হতে পারে।

সকালের ব্যস্ত সময়ে জাতীয় সড়কের উপর ট্রিপার ও মারুতির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। বেপরোয়া গতি, অসতর্কতা নাকি অন্য কোনও কারণে এই সংঘর্ষ—তা তদন্তের পরই স্পষ্ট হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *