মাদ্রিদ, ২৩ নভেম্বর : গত মরসুমে মাঠের পারফরম্যান্স আশানুরূপ না হলেও আয়ের রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। ২০২৫-২৬ মরসুমে ১২২ কোটি ১০ লাখ ইউরো আয় করেছে স্পেনের ক্লাবটি, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ। এই সময়ে ক্লাবটির লাভ হয়েছে দুই কোটি ৬০ লাখ ইউরো। ২০২৪-২৫ মরসুমে রিয়াল মাদ্রিদের আয় ছিল ১১৮ কোটি ৪৭ লাখ ইউরো। লাভ হয়েছিল দুই কোটি ৪৩ লাখ ইউরো। নতুন মরসুমে ক্লাবটির সম্ভাব্য আয় ধরা হয়েছে ১২৫ কোটি ইউরো।

