iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

দেশের রূপান্তরে অগ্রণী ভূমিকা আইআইটি খড়গপুরের : প্রধানমন্ত্রী

খড়গপুর, ২১ নভেম্বর : দেশের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি— আইআইটি খড়গপুরের গৌরবময় ৭৫ বছর পূর্তি তথা প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার খড়গপুর ক্যাম্পাসে পৌঁছে তিনি প্রতিষ্ঠানের পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন এবং আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করেন।
প্রতিকূল আবহাওয়ার কারণে সড়কপথে আসতে সামান্য বিলম্ব হওয়ায় বক্তব্যের শুরুতেই বিনম্রভাবে ক্ষমা চেয়ে নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সর্বপ্রথম, দেরিতে পৌঁছানোর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি; আবহাওয়ার কারণে আমি সময়মতো পৌঁছাতে পারিনি। আমি সড়কপথে এসেছি, তবুও কিছুটা দেরি হয়ে গেল। আইআইটি খড়গপুরের এই প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে আমি ভারতের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে একসঙ্গে মিলিত হতে দেখছি। অত্যন্ত মেধাবী এবং উচ্চাকাঙ্ক্ষী এক প্রজন্ম এখন এখানে উপস্থিত রয়েছে।”
দেশের প্রযুক্তিগত ও আর্থ-সামাজিক অগ্রগতিতে আইআইটি খড়গপুরের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “প্রতিষ্ঠার পর থেকে বিগত ৭৫ বছরে আইআইটি খড়গপুর অসংখ্য মাইলফলক অর্জন করেছে। এই ৭৫ বছরে ভারত এক অসাধারণ রূপান্তরের সাক্ষী থেকেছে— গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন, এবং ডাকঘরের চিঠি থেকে সোশ্যাল মিডিয়ার বার্তা। পরিবর্তনের এই প্রতিটি পর্যায়ে দেশের প্রথম আইআইটি হিসেবে আইআইটি খড়গপুর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।” অনুষ্ঠানে পড়ুয়া, গবেষক এবং অধ্যাপকদের উদ্ভাবনী শক্তির ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক এই উদযাপন ঘিরে গোটা ক্যাম্পাস জুড়ে এদিন ছিল সাজো সাজো রব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *