iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

হায়দরাবাদে ভয়াবহ বাইক দুর্ঘটনা; নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, মৃত দুই যুবক

হায়দরাবাদ, ২১ নভেম্বর : তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে মাঝরাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। শুক্রবার মধ্যরাতে হায়দরাবাদের উপল থানা এলাকার অন্তর্গত ভগায়ত এইচএমডিএ লেআউট অঞ্চলে তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি খুঁটিতে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।
উপল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম মহম্মদ মুনাজির (৩৪) এবং মহম্মদ সালাউদ্দিন (৩৫)। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে উপল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ একটি মামলা রুজু করে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঠিক কীভাবে বাইকটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *