iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

নেশাগ্রস্ত ছেলের প্রাণহানির আশঙ্কা! দুর্গাপুরে ভ্যানে দড়ি ও টিউব দিয়ে বেঁধে ছেলেকে নিয়ে থানায় হাজির বাবা

দুর্গাপুর, দুর্গাপুর, ২১ নভেম্বর : ছেলের অস্বাভাবিক আচরণ, যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় অঘটন! ছেলের প্রাণহানির আশঙ্কায় শেষ পর্যন্ত ২১-২২ বছর বয়সি ছেলেকে ভ্যানের সঙ্গে দড়ি ও টিউব দিয়ে বেঁধে দুর্গাপুর থানায় নিয়ে হাজির হলেন এক অসহায় বাবা। ঘটনাকে ঘিরে নেশার সামগ্রী রমরমা কারবারে প্রশ্ন উঠতে শুরু করেছে, জানা গিয়েছে, দুর্গাপুরের পাওয়ার হাউস বস্তির বাসিন্দা সুনীল সা। পেশায় ভ্যানচালক তার ছেলে কানহাইয়া সা গত ১৫ নভেম্বর ছটপুজোর রাত থেকেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে বলে দাবি পরিবারের। কী ধরনের নেশা তিনি করেছেন, তা পরিবারের কোনও সদস্যেরই জানা নেই বলে দাবি করেছেন তাঁর বাবা।
ছেলের এমন অস্বাভাবিক আচরণে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু অভিযোগ, সেখানে তাঁকে ভর্তি নেওয়া হয়নি। অন্যদিকে, আর্থিক সামর্থ্য না থাকায় বেসরকারি হাসপাতালেও ছেলের চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না পরিবারের পক্ষে।
এদিকে ছেলের অস্বাভাবিক আচরণের কারণে যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা কিংবা আত্মহানির আশঙ্কা করছেন বাবা সুনীল সা। শেষ পর্যন্ত কোনও উপায় না পেয়ে ছেলেকে ভ্যানের সঙ্গে দড়ি ও টিউব দিয়ে বেঁধে দুর্গাপুর থানায় নিয়ে হাজির হন তিনি।
সুনীল সা’র কাতর আর্জি, “ছেলের চিকিৎসার ব্যবস্থা করা হোক। ছেলের কোনও অঘটন ঘটলে তার দায় যেন পরিবারের উপর না বর্তায়।” অসহায় বাবার এই পদক্ষেপকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে নেশায় আসক্ত যুবকের চিকিৎসা এবং আর্থিকভাবে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টি নিয়েও উঠছে প্রশ্ন। দুর্গাপুর পুর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,” আমরা নেশা মুক্ত রাজ্যের পাশাপাশি নেশা মুক্ত দুর্গাপুর গড়ার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন স্কুল কলেজের সামনে নেশার সামগ্রী বিক্রির দোকান বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ ও এসটিএফ যথেষ্ট তৎপরতার সঙ্গে মাদক দ্রব্য পাচার আটকানোর কাজ করছেন।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *