iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

২১শে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদী, মেট্রোর উদ্বোধনের আশা

কলকাতা, ১৪ নভেম্বর : আগামী ২১ নভেম্বর, শনিবার তাঁর একদিনের সফর। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন হতে পারে প্রধানমন্ত্রীর হাত ধরে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, অরেঞ্জ লাইনে মেট্রো প্রকল্পের সূচনা।

সব ঠিক থাকলে শনিবার সকাল ৯.৫০ নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সেখান থেকে তিনি চলে যাবেন সরকারি অনুষ্ঠানে। প্রকল্পের উদ্বোধন করবেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া থাকবেন রাজ্যসভার সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও।

নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হতে পারে চলতি মাসেই। সূত্রের খবর, এই সফরে মোদী দলের নেতাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকও করতে পারেন। তবে তা চূড়ান্ত নয়। রাজ্য বিজেপির তরফে পরে প্রধানমন্ত্রীর চূড়ান্ত কর্মসূচি জানানো হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *