iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

জন্মবার্ষিকীতে নেহরুকে শ্রদ্ধার্ঘ্য মোদীর, পুষ্পার্ঘ্য অর্পণ সোনিয়া ও খাড়গের

নয়াদিল্লি, ১৪ নভেম্বর : দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে তাঁকে সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে নেহরুর জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর প্রতি শ্রদ্ধা জানান। অন্যদিকে, দিল্লির শান্তিবনে অবস্থিত পণ্ডিত নেহরুর সমাধিস্থলে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
এদিন সকালে শান্তিবনে উপস্থিত হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের প্রবীণ নেতা অশোক গেহলট।
পণ্ডিত নেহরুর জন্মবার্ষিকী উপলক্ষে শান্তিবনে বিশেষ সর্বধর্ম প্রার্থনাসভারও আয়োজন করা হয়। কংগ্রেস নেতৃত্ব ছাড়াও দলের বহু নেতা-কর্মী এদিন সেখানে উপস্থিত হয়ে আধুনিক ভারতের রূপকার হিসেবে পরিচিত দেশের প্রথম প্রধানমন্ত্রীকে স্মরণ করেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *