iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ছট উপলক্ষ্যে দিল্লিতে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেজে উঠেছে যমুনার ঘাট

নয়াদিল্লি, ১৪ নভেম্বর : লোক-আস্থার মহাপর্ব ছট পুজোকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে উৎসবের আমেজ তুঙ্গে। পুণ্যার্থীদের সুবিধার্থে দিল্লির আইটিও সংলগ্ন ছট ঘাটে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন জোরকদমে চলছে। যমুনার তীরে এই ঘাটটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি আলোকসজ্জা, ব্যারিকেডিং এবং পুণ্যার্থীদের নিরাপত্তার সমস্ত ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
চার দিনব্যাপী এই মহাপর্বের অংশ হিসেবে আগামী রবিবার, ১৫ নভেম্বর পুণ্যার্থীরা অস্তগামী সূর্যকে ‘সন্ধ্যা অর্ঘ্য’ নিবেদন করবেন। এরপর সোমবার, ১৬ নভেম্বর ভোরে উদীয়মান সূর্যকে ‘ঊষা অর্ঘ্য’ প্রদানের মধ্য দিয়ে ব্রতীদের ৩৬ ঘণ্টার কঠোর নির্জলা উপবাস ও ছট পুজোর সমাপ্তি ঘটবে।
আইটিও ঘাট-সহ দিল্লির বিভিন্ন প্রান্তের ঘাটগুলিতে যাতে পুণ্যার্থীরা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পুজোর আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সেজন্য প্রশাসনের তরফে পানীয় জল, অস্থায়ী ছাউনি, চিকিৎসা শিবির ও পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *