iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

অসমের কাজিরাঙায় ট্র্যাভেলার ও কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ১০ জনেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

গোলাঘাট (অসম), ১৪ নভেম্বর : অসমের কাজিরাঙায় শুক্রবার এক ভয়াবহ পথ দুর্ঘটনায় ১০ জনেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাজিরাঙার রঙ্গাজানের কাছে একটি যাত্রীবাহী ট্র্যাভেলার এবং কন্টেনার ট্রাকের মধ্যে মুখোমুখি প্রবল সংঘর্ষের জেরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুমড়ে-মুচড়ে যাওয়া ট্র্যাভেলারটির ভেতরে এখনও বেশ কয়েকজন যাত্রী আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী ট্র্যাভেলারটি (এএস-০২এসি-৬৬৯০) বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের (কেএ-০১এটি-০৯৭৭) সঙ্গে সেটির সজোরে সংঘর্ষ হয়। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাভেলারটিতে মোট ৩৫ জন যাত্রী সওয়ার ছিলেন, যাঁদের মধ্যে অধিকাংশই পড়ুয়া।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্র্যাভেলারটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছে। গাড়ির ভেতরে বহু যাত্রী আটকে থাকার আশঙ্কায় স্থানীয় বাসিন্দা এবং পুলিশকর্মীরা যৌথভাবে তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থলে জোরকদমে ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে।

দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য কোহরা মডেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে, হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে প্রশাসনের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *