iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

গোবর্ধন পুজোয় গো-সেবা প্রধানমন্ত্রীর, গরুকে নিজ হাতে খাওয়ালেন আহার

নয়াদিল্লি, ১০ নভেম্বর : পবিত্র গোবর্ধন পুজো উপলক্ষে মঙ্গলবার প্রথা ও ভক্তিভরে গো-সেবা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পুণ্য তিথিতে তিনি নিজ হাতে গো-মাতাকে খাদ্য ও ঘাস আহার করিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেশবাসীকে গোবর্ধন পুজোর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “গোবর্ধন পুজোর এই পবিত্র ও শুভ উপলক্ষে সকলের জীবনে শান্তি, অপার সুখ এবং প্রাচুর্য বর্ষিত হোক।” ভারতীয় সনাতন সংস্কৃতিতে গোবর্ধন পুজো প্রকৃতি আরাধনা, পরিবেশ সংরক্ষণ এবং গো-সম্পদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক বিশেষ মহোৎসব। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ ও ব্রজবাসীদের রক্ষার পাশাপাশি গবাদি পশুর কল্যাণ ও সেবার যে পরম্পরা শুরু হয়েছিল, সেই ঐতিহ্যকে তুলে ধরতেই প্রধানমন্ত্রী এই দিনে গো-মাতার সেবা ও পরিচর্যা করেন। প্রধানমন্ত্রীর এই গো-সেবার দৃশ্য এবং শুভেচ্ছা বার্তা উৎসবের আবহে দেশজুড়ে ভক্তদের মধ্যে নতুন উৎসাহের সঞ্চার করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *