iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

কালীপুজোর মরশুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাঁশকেটিয়া কমিউনিটি হল

আসানসোল, ১০ নভেম্বর : কালীপুজোর মরশুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল সালানপুর ব্লকের বাঁশকেটিয়া কমিউনিটি হল। সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের কাছে সামাজিক অনুষ্ঠান, সভা ও বিভিন্ন কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই হল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হলের ভিতর থেকে ধোঁয়া ও আগুনের ফুলকি বের হতে দেখেন বাসিন্দারা। বিষয়টি এলাকার যুবক শিবশঙ্কর রুজকে জানানো হলে তিনি প্রতিবেশীদের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দমকলকে খবর দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর আসানসোল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা (সিএলডব্লিউ) থেকেও আরও একটি দমকলের ইঞ্জিন পাঠানো হয়।

আগুনে হলের ভিতরে থাকা ত্রিপল-সহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গিয়েছে। তীব্র উত্তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে বারান্দার পাকা ছাদও। এই কমিউনিটি হলে ডিভিসির উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বিউটিশিয়ান-সহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হতো।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার অনুমান করা হলেও সঠিক কারণ এখনও জানা যায়নি। কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ ও দমকল যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *