iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

মঙ্গলবার যশপুর ও রায়পুর জেলা সফরে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই

রায়পুর, ১০ নভেম্বর : মঙ্গলবার যশপুর ও রায়পুর জেলা সফরে যাচ্ছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই । এই সফরে থাকাকালীন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই তাঁর সফরের সূচনা করবেন যশপুর জেলা থেকে। এদিন সকালে তিনি পৌঁছাবেন কাঁসাবেল ব্লক-এর পাংরো গ্রামে। সেখানে তিনি জলবিদ্যুৎ সেচ প্রকল্পের (হাইড্রো পাওয়ার ইরিগেশন প্রজেক্ট) পরিদর্শন করবেন। এর পাশাপাশি তিনি প্রকল্পের অগ্রগতি ও কাজকর্মের বিষয়ে যাবতীয় খোঁজখবর নেবেন।
এরপর মুখ্যমন্ত্রী রায়পুরে পৌঁছাবেন। সেখানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) রায়পুরে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মুখ্যমন্ত্রীর এদিনের এই বিশেষ সফর যশপুর থেকে শুরু হয়ে সম্পন্ন হবে রায়পুরে গিয়ে । এই সফরে সেচ প্রকল্প পরিদর্শনের পাশাপাশি কারিগরি ও শিক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *