iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ক্ষতিগ্রস্ত ধানজমিতে নেমে পরিস্থিতি খতিয়ে দেখলেন হেমন্ত বাগ, কৃষকদের পাশে থাকার আশ্বাস

হুগলি, ২৩ নভেম্বর : অকাল বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন হুগলির আরামবাগ মহকুমার কৃষকরা। মাঠে মাঠে জমে রয়েছে বৃষ্টির জল, আর সেই জলে ডুবে রয়েছে কাটা পাকা ধান। প্রকৃতির এমন বিরূপ পরিস্থিতিতে কৃষকদের দুর্দশার ছবি সরেজমিনে দেখতে রবিবার ক্ষতিগ্রস্ত কৃষিজমি পরিদর্শনে গেলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। এদিন জমিতে জমে থাকা জলের মধ্যে ডুবে থাকা কাটা ধানের অবস্থা নিজের চোখে খতিয়ে দেখেন তিনি। শুধু দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণই নয়, নিজেই জমে থাকা জল থেকে ধানের আঁটি তুলে ধরে কৃষকদের দুরবস্থার বাস্তব চিত্র বোঝার চেষ্টা করেন বিধায়ক। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং নানাবিধ সমস্যার বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
একদিকে সারা বছরের পরিশ্রম, অন্যদিকে প্রকৃতির বিরূপ আচরণ— সব মিলিয়ে কার্যত দিশেহারা এলাকার বহু চাষি। এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক হেমন্ত বাগ। তাঁদের সমস্যার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার পাশাপাশি দুর্দিনে সবরকমভাবে কৃষকদের পাশে থাকার বার্তাও দেন তিনি। বিধায়কের এই সরেজমিনে পরিদর্শনকে ঘিরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এখন তাঁদের একটাই প্রত্যাশা, দ্রুত ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন করে প্রশাসনের তরফে উপযুক্ত সহায়তার ব্যবস্থা করা হোক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *