iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

‘নীতিশ সেতু’-র শুভ উদ্বোধন প্রধানমন্ত্রীর, উত্তর ও দক্ষিণ বিহারের যোগাযোগে নয়া দিগন্ত

পাটনা ও বৈশালী, ২১ নভেম্বর : বিহারের পরিকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থায় এক ঐতিহাসিক মাইলফলক রচনা করে বৈশালী জেলায় গঙ্গা নদীর ওপর নির্মিত ‘নীতিশ সেতু’-র শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন (অবসরপ্রাপ্ত), কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান এবং বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সহ একাধিক বিশিষ্ট নেতা ও প্রশাসনিক আধিকারিক।
প্রশাসন ও সড়ক পরিবহন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪,২৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ‘নীতিশ সেতু’ একটি অত্যাধুনিক এক্সট্রাডোজড কেবল-স্টেড সেতু। ১৯.৭ কিলোমিটার দীর্ঘ এই মেগা প্রকল্পটি পাটনা জেলার ২২ নম্বর জাতীয় সড়কের কাচ্ছি দরগাহকে বৈশালী জেলার ৩২২ নম্বর জাতীয় সড়কের বিদুপুরের সঙ্গে যুক্ত করেছে।
গোটা প্রকল্পটির মধ্যে ৯.৭ কিলোমিটার হলো মূল সেতু এবং এর দু’পাশে ১০ কিলোমিটার দীর্ঘ সংযোগকারী রাস্তা তৈরি করা হয়েছে। এই সেতুটি চালু হওয়ার ফলে উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সহজ ও দ্রুততর হবে। পাশাপাশি, পাটনার মহাত্মা গান্ধী সেতুর ওপর যানজটের চাপও অনেকাংশে কমে যাবে এবং রাজ্যের বাণিজ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে গতি আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *