iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

দূষণের কবলে দিল্লির বাতাস, একিউআই ‘অতি খারাপ’ পর্যায়ে

নয়াদিল্লি, ২১ নভেম্বর : শীতের আমেজ বাড়তেই রাজধানী দিল্লির বাতাসের গুণমান আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-এর তথ্য অনুযায়ী, শনিবার সকালে দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বাতাসের গুণগতমান ‘অতি খারাপ’ পর্যায়ে পৌঁছে গিয়েছে। সিপিসিবি-র পরিসংখ্যান অনুযায়ী, এদিন সকাল ৭টা নাগাদ দক্ষিণ দিল্লির এইমস চত্বরের আশেপাশে বাতাসের গুণমান সূচক বা একিউআই রেকর্ড করা হয়েছে ৩৬৯, যা ‘অতি খারাপ’ শ্রেণিভুক্ত।
অন্যদিকে, সকাল ৭টা ০৫ মিনিট নাগাদ পূর্ব দিল্লির আনন্দ বিহার এলাকায় একিউআই-এর মাত্রা ছিল ৩২৭। একই সময়ে অক্ষরধাম সংলগ্ন এলাকাতেও বাতাসের গুণমান সূচক ৩২৭ রেকর্ড করা হয়েছে, যা সিপিসিবি-র মানদণ্ড অনুযায়ী ‘অতি খারাপ’ পর্যায়ের অন্তর্ভুক্ত। শনিবার ভোর থেকেই রাজধানীর বিস্তীর্ণ এলাকা ঘন ধোঁয়াশা ও দূষণের চাদরে ঢাকা পড়েছে। বায়ুদূষণের এই ক্রমবর্ধমান মাত্রার জেরে বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি ক্রমশ বাড়ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *