iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পুষ্কর সিং ধামির

নয়াদিল্লি, ২১ নভেম্বর : শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সাক্ষাৎকালে দেবভূমি উত্তরাখণ্ডের স্থানীয় পণ্য ও ঐতিহ্যবাহী সামগ্রী প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। উপহারের তালিকায় ছিল মালারির হাতে বোনা ঐতিহ্যবাহী ‘পট্টি’ কাপড়, উলের তৈরি ‘দোরখা’ পোশাক, খাঁটি উত্তরাখণ্ডের মধু, বদ্রী ঘি, হরশিলের রাজমা এবং লাল চাল।
এ ছাড়াও ২০২৭ সালের হরিদ্বার কুম্ভমেলার আবহ ও মাহাত্ম্যের প্রতীক হিসেবে মা গঙ্গার একটি প্রতিকৃতি প্রধানমন্ত্রীকে উপহার দেন মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ডের স্থানীয় উৎপাদন, হস্তশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতেই এই সামগ্রীগুলি উপহার হিসেবে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *