iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

মেডিক্যাল কলেজে প্রিন্সিপালকে হেনস্তা করা নিয়ে নেটনাগরিকদের তোপ

কলকাতা, ২১ নভেম্বর :মেডিক্যাল কলেজে প্রিন্সিপালের ঘরে ঢুকে তাণ্ডব চালানোর দায়ে সরব হল নেটনাগরিকদের একাংশ।
বৃহস্পতিবার তাঁর ঘরে ঢুকে তাঁর সামনেই কিছু বামপন্থী শিক্ষানবীশ ‘সম্রাটের চামড়া গুটিয়ে দেব আমরা’ বলে বিক্ষোভ
দেখায়। এই ঘটনার ভিডিয়ো শুক্রবার প্রকাশ্যে আসে।
কলকাতা মেডিক্যাল কলেজে এই ঘটনায় MSVP (মেডিকেল সুপারিনটেনডেন্ট-সহ-উপাধ্যক্ষ) ও প্রিন্সিপালকে গালিগালাজ করে বামপন্থী ইন্টার্ন ডাক্তাররা। ডিউটি ফাঁকি দেওয়ায় কারণ জানতে চাওয়াতেই চড়াও হয় বলে অভিযোগ। অধ্যক্ষকে ‘ওয়াক থু’ বলেও অপমান করা হয় বলে অভিযোগ। অভিযুক্তরা বামপন্থী ছাত্র সংগঠন MCDSA-এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ।
এই পোস্টের ১৩ ঘন্টা বাদে শুক্রবার সকাল সওয়া ১০টায় ১,১০০ প্রতিক্রিয়া হয়। ব্রজেন্দ্র সোরেন লেখেন, “এটাইতো ভাম্প্যান্টী আদর্শ আন্দোলন, আসল বিপ্লব।” মৃন্ময় মণ্ডল লেখেন, “বাবা তোমরা doctor হবে?”
শিবেশ চন্দ্র দেবনাথ লেখেন, “ডাক্তার না কী উন্মাদ”? ইন্দ্রজাল চট্টোপাধ্যায় লেখেন, “এরা কিছুদিন বাদে চেম্বার খুলে বসবে। আপনি যাবেন এদের কাছে!”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *