iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

২২-২৩ নভেম্বর ভারত সফর করবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

নয়াদিল্লি, ২১ নভেম্বর : নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ২২ ও ২৩ নভেম্বর ভারত সফরে আসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আয়োজিত হবে এই সফর| চলতি বছরের মার্চ মাসে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম ভারত সফর হতে চলেছে।
বিদেশ মন্ত্রকের মতে, এই সফরকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন নেপালের প্রধানমন্ত্রী। ২৩ নভেম্বর বালেন্দ্র শাহের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে দুই রাষ্ট্রনেতা ভারত-নেপাল সম্পর্কের সমস্ত দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের আদান-প্রদানের যে ঐতিহ্য রয়েছে, এই সফর তাকে আরও এগিয়ে নিয়ে যাবে। এটি ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির অন্তর্গত নেপালের সঙ্গে সম্পর্কের প্রতি প্রদত্ত গুরুত্বকেও প্রতিফলিত করে। পাশাপাশি, এই সফর দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার এবং পারস্পরিক লাভজনক সহযোগিতাকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দেবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *