iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

কিশ্তওয়াড়ে দুই এসপিও হত্যার ঘটনায় তল্লাশি অভিযান অব্যাহত নিরাপত্তা বাহিনীর

কিশ্তওয়াড় (জম্মু ও কাশ্মীর), ১৪ নভেম্বর: জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়াড় জেলার দাচ্ছন এলাকার কিয়ার গ্রামে দুই স্পেশাল পুলিশ অফিসারকে (এসপিও) হত্যার ঘটনার পর ঘাতক জঙ্গিদের খোঁজে সংলগ্ন ঘন জঙ্গলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। অভিযানের পাশাপাশি পার্শ্ববর্তী আবাসিক এলাকাগুলিতেও নিরাপত্তার বজ্রআঁটুনি তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের গতিবিধির ওপর কড়া নজর রাখছেন জওয়ানরা এবং এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জোরকদমে নাকা তল্লাশি চালানো হচ্ছে।
নিরাপত্তা বাহিনী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)-এ কর্মরত কিয়ার গ্রামের বাসিন্দা দুই এসপিও—রশপাল কুমার (৪৫) এবং ববি চাঁদ (৫৭) টহলদারির কাজে যাওয়ার সময় নিখোঁজ হয়েছিলেন। পরবর্তীতে দাচ্ছনের দুর্গম পার্বত্য জঙ্গলাকীর্ণ এলাকা থেকে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় এবং তাঁদের সার্ভিস রাইফেলগুলিও খোয়া যায়।
এই ঘটনার পর থেকেই গোটা দাচ্ছন ও মারওয়াহ সেক্টরের ঘন জঙ্গল ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। জঙ্গিরা যাতে কোনোভাবেই জঙ্গলের আড়াল বা স্থানীয় জনবসতিতে গা ঢাকা দিয়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য সংলগ্ন গ্রাম ও আবাসিক এলাকাগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে প্রতিটি রাস্তায় কড়া তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন ওয়ান্টেড জঙ্গির ছবি প্রকাশ করে তাদের সন্ধান দিতে পারলে ৩০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছে কিশ্তওয়াড় জেলা পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *