iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

তেলেঙ্গানায় গিগ কর্মীদের সামাজিক সুরক্ষা ও কল্যাণ প্রকল্পের সূচনা রাহুল গান্ধীর

হায়দরাবাদ, ১৪ নভেম্বর : তেলেঙ্গানায় অ্যাপ-ভিত্তিক পরিষেবা ও গিগ অর্থনীতির সঙ্গে যুক্ত কর্মীদের জন্য ‘তেলেঙ্গানা গিগ ওয়ার্কার্স সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ার স্কিম’-এর (সামাজিক সুরক্ষা ও কল্যাণ প্রকল্প) আনুষ্ঠানিক সূচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার হায়দরাবাদের হাইটেক সিটি সংলগ্ন জয়াভেরি গ্রাউন্ডে আয়োজিত এক বিশাল সমাবেশে এই প্রকল্প ও কল্যাণ পর্ষদের উদ্বোধন করে রাহুল গান্ধী বলেন, একবিংশ শতাব্দীর তথ্য-নির্ভর যুগে এই নতুন আইন গিগ কর্মীদের নিজেদের তথ্যের (ডেটা) ওপর পূর্ণ অধিকার ও স্বচ্ছতা প্রদান করবে।
এদিনের অনুষ্ঠানে গিগ কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা বলেন, “একবিংশ শতাব্দী হলো তথ্যের (ডেটা) শতাব্দী। সারা দেশে ডেটা নিয়ে আলোচনা হচ্ছে, ডেটা সেন্টার গড়ে তোলা হচ্ছে। গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, উবার—এই সবকটিই তথ্যের শক্তিতে পরিচালিত হয়। কিন্তু ভারতে এতদিন পর্যন্ত গিগ কর্মীরা তাঁদের নিজেদের তথ্য পেতেন না। গিগ কর্মীরা তাঁদের নিজেদের তথ্য দেখতে পেতেন না।”
তেলেঙ্গানা সরকারের এই ঐতিহাসিক আইনের গুরুত্ব তুলে ধরে রাহুল গান্ধী আরও বলেন, “এই আইন আপনাদের নিজেদের তথ্যের ওপর অধিকার দিতে চলেছে। তেলেঙ্গানা সরকার আপনাদের এই গ্যারান্টি দিচ্ছে যে, আপনারা যে কাজ করেন, যে রাইডগুলি সম্পন্ন করেন এবং সেই রাইডগুলির জন্য আপনাদের যে অর্থ প্রদান করা হচ্ছে, তার সমস্ত তথ্য এখন আপনাদের মোবাইল ফোনেই উপলব্ধ থাকবে।”
গিগ কর্মীদের দীর্ঘদিনের সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি তেলেঙ্গানার গিগ কর্মীদের সঙ্গে একটি বৈঠক করেছিলাম। আপনারা আপনাদের দুঃখ ও যন্ত্রণার কথা আমার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সেই সময় আমি বলেছিলাম যে কংগ্রেস দল, আমাদের মুখ্যমন্ত্রী এবং আমরা সকলেই আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আপনাদের দাবিগুলি নিয়ে আমরা পদক্ষেপ করব এবং আপনাদের সাহায্য ও সুরক্ষা দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব। আজ আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করছি।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *