iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

সৈয়দ মুস্তাক আলি ট্রফি এলিটে বাংলার অনুশীলন হল, শনিবার মুখোমুখি কর্ণাটকের

কলকাতা, ১৪ নভেম্বর : সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট ২০২৬-২৭ মরশুমে অভিযান শুরু করতে চলেছে বাংলার সিনিয়র পুরুষ ক্রিকেট দল। শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচে কর্নাটকের মুখোমুখি হবে বাংলার দল। মরশুমের প্রথম ম্যাচে জয় দিয়েই অভিযান শুরু করতে মরিয়া বাংলার ক্রিকেটাররা।যদিও এদিন ম্যাচের আগে শুক্রবার শেষবারের মতো অনুশীলনে নামে বাংলা দল। প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্ল, সহকারী কোচ সুরেন্দ্র ভাবে এবং দলের সাপোর্ট স্টাফদের তত্ত্বাবধানে চলে প্রস্তুতি। প্রথম ম্যাচের আগে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। কর্নাটকের বিরুদ্ধে মাঠে নামার আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে আত্মবিশ্বাসী বাংলা শিবির।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *