iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

৮ জানুয়ারি পর্যন্ত রকেট ওড়ানোয় নিষেধাজ্ঞা থানেতে

থানে, ১০ নভেম্বর : অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মহারাষ্ট্রের থানে জেলা প্রশাসন। ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত সমগ্র থানে জেলাজুড়ে সব ধরণের রকেট ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন জেলাশাসক তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. শ্রীকৃষ্ণ পাঞ্চাল। বুধবার (৯ নভেম্বর) থেকেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকা, আবাসন, পার্কিং এলাকা এবং ভবনের ছাদ বা ব্যালকুনি থেকে রকেট বাজি ছোড়ার কারণে সাম্প্রতিককালে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এই ক্রমবর্ধমান বিপদ সামাল দিতেই দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫-এর অধীনে জেলা প্রশাসন এই আদেশ জারি করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *